আজ লোরকার জন্মদিন। তাঁর কোন মৃত্যু নেই। যেহেতু বিপ্লবকে কোনোদিনই হত্যা করা যায় না। গত রাত থেকে নিজের মত করে তাঁর উদযাপনে আছি। পাগলামি? সুস্থ প্রেমকে আমি ভীষণ সন্দেহের চোখে দেখি।
সে যাই হোক, ফ্যাসিস্ট শক্তি যাঁর পিতা মাতাকে কনসেনেট্রশন ক্যাম্প থেকে ফিরতে দেয়নি, সেই ইহুদি কবি পল সেলানের অনুবাদ দিয়েই এবার লোরকাকে মনে করি।
লোরকা আর সেলান। একজন মৃত্যু নিয়ে ভাবেন নি রাষ্ট্রের দেওয়া চূড়ান্ত আঘাতের মুহূর্তেও। আরেকজন সেই রাষ্ট্রেরই উপহার ভয়াবহ অতীতকে ভুলতে শেষ শান্তি খুঁজেছেন শ্যেন নদীর জলে।
কী অদ্ভুত ব্যবধান অথচ কী নিবিড় সম্পর্ক দুই জীবনের।
হায় রাষ্ট্র, এত শক্তি তোমার অথচ ইতিহাস জানে শেষ হাসি কবিরই থাকে, সব সময়...
No comments:
Post a Comment