ঈদ, ২০২০
ভাবছিলাম...
কখনো আমার আঁধার তোমায় এক খণ্ড মেঘও দিল না,
ব্যঙ্গমীর কথাদেহ মাণ্দাসে ভাসাতে গিয়ে কত হিমদেশ ভিজে গেল,
কোন চরে তোমার শর ডুবান ছিলো
পায়ে বিঁধল না।
বৃদ্ধ ও বিদ্ধ নক্ষত্র শরীর আমায় কোন জ্যোৎস্না দেবে?
অথচ কলঙ্ক নিয়ে দীর্ঘ সুর্মার আঁকি বুকি।
অমরত্বের রুখসত বা পিশাচ গার্হস্থ্য,
সবই তো সিপিয়া অ্যালবামে গাঁথা,
এখন শ্রান্ত অশ্বের শ্বাসে যদি কিছু লেপ্টে থাকে,
সে নিছক আহাজারি।
হটাত দেখি,
বিরান ঈদগায় বানজারা চাঁদ কাঁদতে এসেছে কাল,
আর বহু জন্ম পর আরশির আঁচে পুড়ছে এক মৃত পাখি,
নখর আর শিস দিয়ে বোনা এপিটাফে লেখা,
বহুকাল আগে হেরে গেছি আমি,
তখনও যুদ্ধ শুরু হয়নি...
No comments:
Post a Comment