সোনালী চক্রবর্তীর "পদ্ধতি"
পদ্ধতি
১| শুধু আধ পোড়া কাঠিটা জানতে পারে কতটা দহন জমলে আগুন দিয়ে নেভাতে হয়...
২| অপরূপ লাল নদী এক, স্থির। এই এক দোষ, জল যেমত উৎস থেকে বিচ্ছিন্ন হলে বেইমান বয়ে যেতে পারে না...
৩| সামান্য কানকো আর ফুলকাটিকে কী ভীষণ ঈর্ষা হয় শ্যাওলা আঁকড়ে পাথর হয়ে যাওয়ার সময়...
৪| মেঘ আর দেহ জুড়ে অদ্ভুত পাখিয়ানা জাগে ভারহীন তলিয়ে যেতে খাদের অন্ধ আদরে...
৫| শিরায় শিরায় প্লাবন আর হৃদপদ্মে ঝড় প্রবণতা, শূন্য একটি বিন্দুও গরলের অধিক কার্যকরী, চাণক্য বলেননি কখনো...
No comments:
Post a Comment