Tuesday, August 31, 2021

সোনালী চক্রবর্তীর কবিতা "শোকপ্রস্তাব"

 

"শোকপ্রস্তাব
তোলপাড় বারিশ এলে চূড়া থেকে কৃষ্ণ ঝ’রে পড়ে, আর কিছুটা ভারী হয়ে ঘনাতে থাকে রাধা।
এখন ভো-কাট্টা সুতো অথবা জানে বৃক্ষ সকল, ডোবা ছায়াদের চর থেকে আলোর তামাম ডানা, কোকিল যেমত একা।
দালির ছবির নিচে সাবলীল সরগমে আধপোড়া সে-কাছিমে গাঁথা রুপোর সুঁই। অশ্ব ও গজ নিখুঁত সাজালে তস্করেই পায় রাজসূয় আসন,
তুমি আজকেও জানলে না, জিগরবাঈ?
কী হবে এত ভেবে নাজিল-এ-কুরান!
ভাঙা নথের শোকপ্রস্তাব,
রবিশঙ্করও কি কখনো বাজান?"

No comments:

Post a Comment