Saturday, September 25, 2021

কবিতা : অ-প্রেমের গদ্য

 অ-প্রেমের গদ্য


সোনালী চক্রবর্তী


মাথার ভিতর সমরাস্ত্রের মতো শব্দেরা সার বেঁধে দাঁড়ায়,
চোখের সামনে দিল্লী দূর,তবে চলন যেন যথেষ্ট বক্র ও সর্পিল হয়,
এইসব কৃত্রিমতার নন্দী ভৃঙ্গীতে আর যাই হোক,
শরতের সারল্য নিয়ে কবিতা হেসে ওঠে না,
প্রেমকে শিউলি ডাকলে কাশেরা অভিমানে পাশ ফেরে,
এই সঙ্কটে কোনদিকে যাই?
অথচ ইচ্ছের হুকুমত,
আজ একটা প্রেমের কবিতা চাই....


ঝিন্টিরা কখনও বৃষ্টি হয়না,
অমলরাও করেনা রোদ্দুরে স্নান,
কিন্তু এখন লুনী প্লাবন সম্ভবা,
জায়েজ,শবরীমালায় ঋতুস্নান....
আচার্য দিয়েছিলেন ব্রহ্মচর্যে দীক্ষা,
চক্র অক্ষে গার্হস্থ্যের দুর্মর টান,
তুষার মোম জেনেছে জ্বলন্ত গলনের সুখ,
সিলিং ফ্যানের স্তব্ধতা,
নন্দন নগ্নতা,
মুহূর্ত ঋষ্যমূক.........


সুরাহীন নেশার উন্মাদ জাল,
জেনে রাখো চণ্ডাল, 
তোমার প্রেমে,
আমি ডাকিণী চিরকাল..... 

 

No comments:

Post a Comment