Monday, August 30, 2021

সোনালী চক্রবর্তীর কবিতা "অথ জীবন"

 পোষা কাছিমটির পিঠ জুড়ে রঙিন ঘুড়িদের আঁকলে দিন ভোর, আদর করে সুতো দের পাখি নামে ডাকতে ডাকতে ফুরিয়ে দিলে রাত অথচ আচারি সুবাস ছড়ানো ঘুম ঠাসা আদিম বয়ামের ভিতর কোন ফানুসও তোমায় ভাসিয়ে তুললো না।

এই সনাতনী ব্যর্থতায় বাকি ভাণ্ড টুকু সামান্যও বিচলিত নয় টের পেলে যখন কাচ আর রক্তের তামাশায় আহাজারি কিছু কুড়োবে ভাবছিলে।

বৃক্ষের আয়ু ফুরনো পাতাটি শুধু জানলো নুনের পুতুলেরা কেন ফেরে না কখনো সমুদ্র মাপতে গেলে।

No comments:

Post a Comment