কাঠবিড়ালি, কবুতর ইত্যাদি নরম ও নিরীহ সোহাগের দ্বিপদী মাত্রেই দাবিদার,
মেনে নেব ভালোবেসেছ যদি কালসর্প কোলে ঘুমায় তোমার, বিলি কেটে দিয়ে যায়
ব্যাঘ্রের জাত।
ভাবছ কেন বলছি এসব ? বড় গভীর এক দহতে লুকোচুরি। ঘাট
থেকে ঘাট, সাম্পানখানি ছুঁয়ে ছুঁয়ে যায়, ভেড়ে না, ধারণের মাটি অতো সহজ নয়।
স্নায়ুতে যন্ত্রণা এলে কারণ খুঁজতে নেই, ঘুমপাড়ানি ছড়ায় যে বর্গীরা আসে
শৈশবে, প্রজাতন্ত্রের উল্লাসে তাদেরই নিখুঁত রূপ ম-কার চারিতায়। রঙের নাম
রাত্রি হলে বহু অশ্বের ছিন্ন মাথা তাড়া করে ফেরে, হোঁচট খেলে অপত্য মুখ
সম্বিত ফেরায়। কোনো বৃক্ষে সে আশ্রয় নেই যা ঝড়ের ডানায় এক পাখি এঁকে রাখে,
না কোনো সুরায় এতো তারল্য যা 'মিসিং' নেভাতে পারে। এত প্রবল করে রেখেছ
ব্যথার পরাগধানি, ভীষণ রকম বুঝতে পারি প্রদক্ষিণই বিধি। মেরু থেকে ঝরতে
থাকা বিকর্ষণের লিপি, এই জনমে তোমায় অতিক্রম? বকেয়া দিল্লাগি।
Monday, August 30, 2021
সোনালী চক্রবর্তীর কবিতা "জাতচুম্বক"
Subscribe to:
Post Comments (Atom)
-
বসন্ত কেবিন খাঁজে খাঁজে বিষাদ জমে যে প্রস্তরের নাম প্রাচীন দাঁড়ালো তা কোন খাদজ মধু বিহার হলো না , উচ্ছ্বাস পূর্ণিমা দর্শনের ভাব দৃষ...
No comments:
Post a Comment