Monday, August 30, 2021

সোনালী চক্রবর্তীর প্রস্তাব

 আমি বিশ্বাস করি, যে কোন পত্রিকা যদি ১০ বছরে তার প্রকাশিত ১০০ টি কবিতার মধ্যে ১০ টি কবিতাকে নিয়ে ১ টি করে সংকলন প্রকাশ করে পর পর ১০ জন সম্পাদককে দিয়ে, এমন কোনো কবি সেখানে থাকবেন না যার কবিতা প্রত্যেকটি সংকলনেই স্থান পাবে অথবা কোনো সংকলনেই স্থান পাবে না। প্রত্যেক কবির, প্রত্যেক কবিতার মত প্রত্যেক পাঠকের রুচি ভিন্ন। সম্পাদক প্রথমে পাঠক। যদি কোন কবি এমন দাবীতে গলা ফাটান যে তার কবিতা প্রতিটি সংকলনেই স্থান পাবার যোগ্য, বুঝে নিতে হবে তার আর পত্রিকাটির মধ্যে সাহিত্য বহির্ভূত সম্পর্ক বিদ্যমান। মণীন্দ্র গুপ্ত আর মারজুক রাসেলের পাঠক যদি এক হয় আর সম্পাদক হিসেবে কোন সংকলনে যদি দুজনের কবিতা পাশাপাশি কেউ রাখে, সম্পাদকের সূচক নিয়ে প্রশ্ন ওঠে। কেউ না তুললেও আমি তুলব। দুধ আর তামাক দুই গালে রাখার ব্যালান্স নিরপেক্ষ ও নিজের পাঠরুচিতে আস্থাবান সম্পাদক করেন না।

No comments:

Post a Comment