Subconscious Fascism
শুদ্ধ সাহিত্যিক অথবা প্রকৃত শিল্পীর চরিত্র বিশ্লেষণে বসে আমরা কম ফ্যাসিবাদী আচরণ করি না। হয় মরাল পুলিশ হয়ে পড়ি অথবা মেফিসটোফিলিসের জাতভাই না হলে সে স্রষ্টাই নয়, এমন দাবি দাওয়া তুলতে থাকি। এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন আসে। যে উন্মাদ যাবতীয় নীতির গণ্ডীহীন, সে তো নিজস্ব অসহায়তায় ভোগে আর সেই যন্ত্রণা বিন্দুমাত্র আরোপিত না হয়েও তীব্র সত্য। সেই প্রভাবদুষ্ট তার সৃষ্টি পৃথিবীর সম্পদ হয়ে থেকে যায়। তাহলে যে বা যারা সৃষ্টির বাইরের প্ল্যাটফর্ম গুলোতে কথায় কথায় ঘোষনা দেন সদর্পে 'আমি ও আমার অহং, অন্ধকার' ইত্যাদি, তারা কি ইনফিরিওরিটি কমপ্লেক্সকে সামলাতে না পেরে এমনটি করেন? আমি সাহিত্যিক বা শিল্পী এই কথা প্রমাণে যদি সংবেদন আর বোধের মাথায় গুলি মেরে ইচ্ছাকৃত শয়তানির সিলসিলা জারি রাখতে হয়, তবে তার বা তাদের মত অসৎ সাহিত্যিক বা শিল্পী কেউ ই নন।
Pretention of art or being an artist both are nothing but sin.
No comments:
Post a Comment