Monday, August 30, 2021

সোনালী চক্রবর্তীর গদ্য

 

নপুংসক
..............
নরম পুরুষেরা পদ্মরাগের মণির মতো হয়,
পাথরের ঘরের ভিতর আলোর সমুদ্র থেকে রক্তহীন প্রজাপতিদের ওড়ায়,
যদি চোখে ছায়া খোঁজো, জানবে জলের কোনো বন্ধন নেই, বুকে ডুবলে দেখবে আগুনেরও থাকেনা কোন গণ্ডী।
কঠোর পুরুষেরা শিলাজতুর দর্পণের মতো হয়,
যখন কুহু ছিঁড়বে গোলাপ থেকে, দেখবে তাদের রাত অবাক সিজদায়, দৃশ্যত নির্লিপ্ত। ফসিলে হারাতে চাইলে জানবে মাছের আত্মহত্যার খবর রাখে না উষ্ণ বা শীতল স্রোতের প্রবাহলিপি।
নরম বা কঠোর পেরিয়ে অলীক দিগন্ত খুঁজি। পদ্মবনের বিপন্ন ঝড়ে শর্বর গর্ভবতী। বিষাদের ভ্রূণ চিরে দেখি নখের নরমে ধীবর খোয়াবে মৃত মায়াদের নিশি। 'সতী' আর 'ডাইনি' শব্দের পুরুষ নেই বলে আমি অভিধানকে সোহাগি ভাষায় 'নপুংসক' ডাকি।"

No comments:

Post a Comment