Tuesday, August 31, 2021

সোনালী চক্রবর্তীর গদ্য

ভাবা প্র্যাকটিস করলে হয়না?
আমরা ভীষণ জাজমেন্টাল আর এটাই হয়তো আমাদের ক্রাইসিস। একটু তলিয়ে ভাবুন যে কোনো কাউকে যে কোনো ছুতোয় অভিযোগের আগে। কেন জিনিয়াস প্লেয়াররা বিরাট সফল কোচ হয় না? কারণ দুটো গ্রহের কক্ষপথ আলাদা। একজন শিল্পী পৃথিবীর সাধারণ নিয়মের বাইরে নিজের পদচিন্হ আঁকতেই আসেন আর একজনের প্রশিক্ষকের ধর্মই হলো সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে নির্দিষ্ট কৌশলগুলিতে অভ্যস্ত করে তোলা। এতক্ষণ আপনারা আমায় পড়ছিলেন শান্তভাবেই হয়তো কিন্তু এখন যদি বলি এই কথা সাহিত্য জগতের ক্ষেত্রেও সত্য, অনেকেই দ্বিধাগ্রস্ত হবেন সমর্থনে। আচ্ছা বলুন তো, যে সত্যিই অলীক জগতে বিচরণকারী লেখক, সে কখনো কোনো গোষ্ঠীপ্রধান হতে পারে? চাণক্য আর চন্দ্রগুপ্ত মৌর্য, দুই এরই বিচরণক্ষেত্র রাজনীতি অথচ অবস্থান ও ভূমিকা? সরলীকরণের ব্যাধিতে সূক্ষ্মতা ক্রমশই হারাচ্ছে। ভাবুন প্লিজ, একটু ভাবুন।

No comments:

Post a Comment