Tuesday, August 31, 2021

সোনালী চক্রবর্তীর জহর সেনমজুমদার-এর কবিতাপাঠ

 


এই সামান্য জীবনের অর্জন কবিতার জগতে তিনি আমার দীক্ষা ও শিক্ষাগুরু, তাই হাহাকার ঘনালে আমি তাঁকেই পড়তে বসি, বারবার।
🙏🏻
কবি ~ জহর সেনমজুমদার
"বজ্রপাত শেষ হয়ে গেছে , বীর্যপাত শেষ হয়ে গেছে , অগ্নিপাত গর্ভপাত শেষ সব শেষ , তবুও বালুরাশির ভেতর জলের মতো , আঁকাবাঁকা আঁকাবাঁকা , তুমি জল শুধু জল , সান্ধ্যভাষার মতো , ভেসে চলেছো , ভেসে ভেসে , তোমার পিছু পিছু তিস্তার পোস্টমাস্টার , তোমার পিছু পিছু আত্রেয়ীর পোস্টমাস্টার , তোমার পিছু পিছু তুঙ্গভদ্রার পোস্টমাস্টার রান্না করা মাংসের ভেতর থেকে অল্প কিছু পাখি ও জোনাকি তুলে নিয়ে তোমার সঙ্গে সঙ্গে ভেসে চলেছে , অন্ধকারে আজও ভেসে চলেছে"

No comments:

Post a Comment