সোনালী চক্রবর্তীর কবিতা
উৎসর্গ ~ গোবিন্দদাস
পূর্বরাগ
মাধব, চন্দ্রহাস জাগলে উন্মাদিনী নিশ্চিন্তে ভাসে, এ চরাচর লবণ জলের অধিক তার কোনদিন ছিলো?
অভিসার
আয়ান, এই বেহাগগন্ধী অন্ধকার অজস্র জোনাকির রমণ সম্ভাব্য আলোয় ধাবমান। হাওয়ায় বুনে চলেছেন বৃন্দাবনী সারঙ এক অনন্ত লম্পট…
মাথুর
শ্রীমতি, নাড়িতে যে নৌকা ছিঁড়ে ভঙ্গুর পদ্ম কিছু রসস্থ থেকে গেলো, ঘাতক রাজহাঁস সে ঘুণ বিস্মৃত হলো না।
No comments:
Post a Comment