Tuesday, August 31, 2021

সোনালী চক্রবর্তীর কবিতা "ইনফেরনো"

 

"ইনফের্‌নো
কখনো রসনীতির উল্কি গাঁথতে-গাঁথতে ভেবো তো...এমনও তো হ’তে পারে মেয়াদ ফুরিয়ে নির্বাসিত হয়েছেন ঈশ্বর। জন্মের পর জন্ম...রাষ্ট্র, রেল, রুটি, রক্ত এসব ইকেবানা সাজাতে-সাজাতে হেরে-যাওয়া দলটা শুধু ধরতে পারে না, ঠিক কতটা বেলজিবাব শিরায় ঢোকালে মধুরেণ ঠেকবে সাড়ে চারশো কোটি বলিরেখা আঁকা মহাগোলকের ইনফের্‌নো।"

No comments:

Post a Comment