Tuesday, August 31, 2021

সোনালী চক্রবর্তী'র মল্লিকা সেনগুপ্ত'র কবিতাপাঠ

 

    অজুহাত নেই কোনো, সব গুলিয়ে ফেলেছি, স্থান-কাল-পাত্র-যুক্তি-প্রসঙ্গ-পরিস্থিতি সবই। মল্লিকাদির এই কবিতাটা অসম্ভব ফিরে ফিরে আসছে, কেন তার সম্যক ব্যাখ্যা আমার কাছে নেই, এখনো খুঁজছি।
     
    কবি ~ মল্লিকা সেনগুপ্ত
    "আপনি বলুন, মার্কস……….
    ছড়া যে বানিয়েছিল, কাঁথা বুনেছিল,
    দ্রাবিড় যে মেয়ে এসে গমবোনা শুরু করেছিল
    আর্যপুরুষের ক্ষেতে,
    যে লালন করেছিল শিশু,
    সে যদি শ্রমিক নয়, শ্রম কাকে বলে ?
    আপনি বলুন মার্কস, কে শ্রমিক,
    কে শ্রমিক নয়।
    নতুনযন্ত্রের যারা মাসমাইনের
    কারিগর,
    শুধু তারা শ্রম করে !
    শিল্পযুগ যাকে বস্তি উপহার দিল,
    সেই শ্রমিকগৃহিণী
    প্রতিদিন জল তোলে, ঘর মোছে,খাবার বানায়,
    হাড়ভাঙ্গা খাটুনির শেষে রাত হলে,
    ছেলেকে পিট্টি দিয়ে বসে বসে কাঁদে,
    সেও কি শ্রমিক নয় !
    আপনি বলুন মার্কস, শ্রম কাকে বলে !
    গৃহশ্রমে মজুরী হয়না বলে মেয়েগুলি শুধু
    ঘরে বসে বিপ্লবীর ভাত রেঁধে দেবে,
    আর কমরেড শুধু যার হাতে কাস্তে হাতুড়ি !
    আপনাকে মানায় না এই অবিচার।
    কখনো বিপ্লব হলে
    পৃথিবীর স্বর্গরাজ্য হবে
    শ্রেণীহীন রাস্ট্রহীন। আলোপৃথিবীর
    সেই দেশে,
    আপনি বলুন মার্কস,
    মেয়েরা কি বিপ্লবের সেবাদাসী
    হবে ?"

     

No comments:

Post a Comment