Monday, August 30, 2021

সোনালী চক্রবর্তীর কবিতা "নাগ"

 

সেই অদ্ভুত পুকুরটা খুঁজে চলেছি যার নীচে শ্যাওলারা মোম ফেরি করে ফেরে, ডানা ভাঙা মৎস্যকন্যা কিছুর ঝুপড়ি থাকলেও থাকতে পারে, যদিও রক্তকে প্রবাল জ্ঞানে উপড়ে নিয়ে গেছে শৌখিন চন্দ্রের পুতুল ও মধুর কারবারি । এই কথায় মনে পড়ে গেল, করতল চিরে এনে দেওয়া শোণিতকে আলতা ভেবে এঁকেছিলাম, স্ব-কামি বাদুড় হতে না পেরে ঠোঁট রাখোনি, গীত না ছুঁতে পারলো গোবিন্দ, না পেলো অঘোর বিষাদ । তুমি এখনও বলবে মিরাকল সর্বদাই ধ্বণাত্মক কোন ঘটনা?  জাদু লন্ঠনের আলো ভেঙে দিয়ে সেরিন নামালে শিরায় আর সেই আশ্চর্য অন্ধকার মোহে উন্মাদ হতে থাকলাম যেখানে পাখনায় প্রদীপ গেঁথে দংশন সাজাবে পিরানহা লীলাবতী। পাতাল হেরে যায় এমন অতলে তলিয়ে গিয়ে জানবো শুধু গরলের ভাঁড়ারে টান ছিলো বলে কুলোপানা চক্করে আশ মিটিয়ে নিয়েছে মধুকর সর্পটি। 

No comments:

Post a Comment