Monday, August 30, 2021

সোনালী চক্রবর্তীর গদ্য "গান স্যালুট আর এক জোড়া ঘোলাটে চোখ"

 

গান স্যালুট আর এক জোড়া ঘোলাটে চোখ 
 
রাষ্ট্রের স্বীকৃত সন্তানদের মৃত্যুতে আকাশের দিকে উদ্ধত আস্ফালনে বুলেট ছোঁড়া হয় প্রশিক্ষিত যান্ত্রিকতায়, এমনই দেখি প্রতিবার, কৃতী জনেদের অন্ত্যেষ্টিক্রিয়ায়। মাথা ভার হয়ে আসে। আমি ব্যাখ্যা খুঁজতে গিয়ে গুলিয়ে ফেলি অবস্থান, আর ঘোলা হয়ে যেতে যেতে অপেক্ষার শেষ ময়দান তক দৌড়ে হাঁফিয়ে উঠে দেখি, মাথা নত করে নি:শব্দে এক গোছা ফুল ভুল করেও প্রতিনিধিদের কেউ রাখলো না কখনো পায়ের কাছে। ম্যাকেন্দো মনে পড়ে, বৃষ্টি নামে না। যে রাষ্ট্র, সম্মানেও শুধু বারুদই বোঝে, তার কাছ থেকে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষার মত নরম সুরক্ষার আশা আজও ধুলোর গুরুত্বে থাকা আবহমানের উপেক্ষিত নাগরিকরা প্রত্যাশা করে, এ বিপুল বিস্ময় ক্রমে বাস্তব থেকে আমায় আরও দূরবর্তী করে। ভীষণ চোখ জ্বালা করে, আর কিচ্ছুটি না, অসম্ভব খরাপ্রবণতা জাগে।

No comments:

Post a Comment